তৃণমূল যখন বামপন্থীদের ‘অস্তিত্বহীন’ করতে এইভাবে মরিয়া ছিল, তারা ভুলে গিয়েছিল যে রাজনীতিতে শূন্যস্থান কখনও স্থায়ী থাকে না। সেই দখল হওয়া এবং অবরুদ্ধ রাজনৈতিক পরিসরটিকেই সুকৌশলে গ্রাস করেছে বিজেপি। তৃণমূল যে গর্তটি বামপন্থীদের জন্য খুঁড়েছিল, আজ সেই গর্তেই তারা নিজেরা তলিয়ে গেল। এবার কি তবে বামেরা রাস্তায় নেমে, ফেসবুক বা সামাজিক মাধ্যমের নিরাপদ স্থান থেকে বেরিয়ে, মধ্যবিত্ততার ঘেরাটোপ থেকে বেরিয়ে আসতে পারবে?
by দেবাশিস মিথিয়া | 15 June, 2026 | 531 | Tags : Bengal Politics BJP TMC Left India Alliance
লখাই ভাবে, “আমার ফ্ল্যাটবাড়ির জন্য দাদার দুঃখ, নাকি হিংসা। ভালোই হোলো। দাদার মনের ভাবটা গিয়ে জেনেই আসবো।” তর সয় না লখাইয়ের। বলে, “দাদা। আজ রাত্তিরে তুমি কাজের থেকে ফিরে এলেই যাবো।”
by হারাধন বন্দ্যোপাধ্যায় | 14 June, 2026 | 364 | Tags : Series Sahomoner Galpo Sunday thoughts
একদিকে প্রধান বিচারপতি যখন আরশোলা ও পরজীবীর ভাষা ব্যবহার করছেন, অন্যদিকে প্রধানমন্ত্রী প্রতিবাদকারীদের "আন্দোলনজীবী" বলছেন। আকাশছোঁয়া বেকারত্বের চাপে পিষ্ট যুবকদের তিনি স্বনির্ভরতার নামে রাস্তায় পকোড়া বিক্রির পরামর্শ দিচ্ছেন, অথচ প্রতিদিন হকাররা বুলডোজারের মুখে উচ্ছেদের শিকার হচ্ছেন। দিল্লিতে সমাবেশের পরে পুণা শহরেও হয়ে গেল আরশোলাদের সমাবেশ। কলকাতা কবে দেখবে?
by শোভনলাল চক্রবর্তী | 12 June, 2026 | 591 | Tags : cockroach supreme court cji cjp
কলকাতা বা বেশীরভাগ তথাকথিত উন্নতিশীল শহরে আর কারখানা থাকে না। থাকলেও আস্তে আস্তে তুলে অন্যত্র নেবার ব্যবস্থা চলছে সর্বত্রই। পোস্ট ফোর্ডিয়ান (ফোর্ডের গাড়ির কারখানা ঘিরে ডেট্রয়েট হয়েছিল যেমন) মডেল এখন। অতএব শ্রমিক আসার দরকার নেই। আজ উচ্ছেদের আয়নায় বিত্তের মুখ প্রবন্ধের চতুর্থ ও শেষ পর্ব।
by শুদ্ধসত্ত্ব ঘোষ | 11 June, 2026 | 435 | Tags : Hawker Eviction Displacement Disenfranchisement
বৈধতার কোনো স্থির-নিশ্চিত চিরন্তন সংজ্ঞা নেই। হামুরাবির আমলে শাসকের যে অধিকার 'বৈধ' বলে কথিত, আজ তাকে 'বৈধ' বলে মানা চলে না। যেমন ভবঘুরেমি যদি ঐচ্ছিকও হয়, তাকেও অবৈধ বলা চলে না। উচ্ছেদের আয়নায় বিত্তের মুখ, এই প্রবন্ধের আজ তৃতীয় পর্ব।
by শুদ্ধসত্ত্ব ঘোষ | 10 June, 2026 | 408 | Tags : Hawker Eviction Diplacement Disenfranchisement Kolkata
১৯৪৭-এর খণ্ডিত স্বাধীনতার পর যে উদ্বাস্তু স্রোত তা কলকাতাতেও আছড়ে পড়েছিল। শিয়ালদা দিয়ে প্রবেশ করে বা সীমান্ত দিয়ে, ক্যাম্পে ক্যাম্পে বা অন্যান্য জায়গায় যাবার পাশাপাশিই কলকাতা ও সংলগ্ন অঞ্চলে জীবন-জীবিকা নিয়ে ভাবতে হচ্ছিল তাঁদের। উচ্ছেদের আয়নায় বিত্তের মুখ এই প্রবন্ধের আজ দ্বিতীয় পর্ব।
by শুদ্ধসত্ত্ব ঘোষ | 09 June, 2026 | 533 | Tags : Displacement Hawker Eviction Partition
গতকাল জালিয়ানওয়ালাবাগের কায়দায় চারদিক ঘিরে ফেলে পুলিশ, আধাসামরিক বাহিনী, রেল পুলিশ যেভাবে যাদবপুরের ষ্টেশন সংলগ্ন অঞ্চলে বুলডোজার নিয়ে আক্রমণ চালালো, তা শুধু নিন্দনীয় নয় নারকীয়। এই আক্রমণ প্রতিহত করার উপায় সাধারণ মানুষের নেই, তা সত্ত্বেও তাঁরা যথাসম্ভব প্রতিরোধ করেছেন, কিন্তু এটা অসম লড়াই। এই প্রসঙ্গেই আজকের এই উচ্ছেদের আয়নায় বিত্তের মুখ লেখাটি চার পর্বে প্রকাশিত হবে। চারিদিকে যে ভাবে বুলডোজারের হুঙ্কার দেখা যাচ্ছে, সেই সময়ে প্রাসঙ্গিক এই কথাগুলো। আজ প্রথম পর্ব।
by শুদ্ধসত্ত্ব ঘোষ | 08 June, 2026 | 1024 | Tags : Hawker Eviction Illegal immigrant Labours
আশরাফিলকে ফেরানো যায়নি। নিজের সম্ভাবনা আর আতিকের সংকল্পে ইতি টেনে চলে গেছে সে পরবাসের পথ ধরে। আশরাফিল চলে গেল যেদিন, রওনা হওয়ার আগে আতিকের কাছে গিয়েছিল দেখা করতে। তার সামনে মাথা তুলতে পারেনি, মুখ নীচু করে কথা বলেছিল। স্যার, আজ আমি চলে যাচ্চি।
by মনসুর মণ্ডল | 07 June, 2026 | 429 | Tags : Society Sahomoner Galpo Sunday Thoughts Short Story
আজ অন্তরীক্ষের অদ্বিতীয় সম্বোধন এই ধারাবাহিক উপন্যাসটির অষ্টম পর্ব। আগের পর্বের সূত্র এই লেখার প্রথমে। লিখেছেন হারাধন বন্দ্যোপাধ্যায়।
by হারাধন বন্দ্যোপাধ্যায় | 06 June, 2026 | 387 | Tags : Series Sahomoner Galpo Sunday Thoughts
পাড়ার সরলা বৌদি সকাল আটটা থেকে দাঁড়িয়ে ছিল। দুপুরে যখন তার হাতে ফর্ম এল, সে উল্টেপাল্টে দেখে সরল মনেই বললে – “এটা ফরম, না মাধ্যমিকের টেস্ট পেপার?” প্রথম পাতায় নাম, দ্বিতীয় পাতায় ঠিকানা, তৃতীয় পাতায় ব্যাঙ্ক, চতুর্থ পাতায় পরিচয়পত্র, ইসব পেরিয়ে শেষে বারো পর্বে ঘোষণা – আমি বাংলাদেশী লই, ঘুষপেটিয়া রুহিঙ্গা লই, আমি খাঁটি ভারতীয় বটেক।
by সন্তোষ সেন | 01 June, 2026 | 800 | Tags : Annapurna Yojona Lakhmir Bhandar Universal Basic Income BJP