কারমেন প্রথাগতভাবে বোনা কাপড়টা বেশ সুন্দর করে পরেছিল। সকালের আলো ফুটতে এখনও কিছু দেরি। ভোর হবে বুঝতে পেরে মোরগটা ডাক পাড়ছিল। কারমেন এর মধ্যেই ঘুম থেকে উঠে ব্যস্ত হয়ে পড়েছে দৈনন্দিন কাজে।
by ড্যাডোলিন মুরাক | 15 March, 2026 | 341 | Tags : Sahomoner Galpo Translated Story Sunday Thoughts
ইরান দেশটির সার্বভৌমত্ব, আন্তর্জাতিক চুক্তির বাধ্যবাধকতা, রাষ্ট্রসঙ্ঘের সনদ সহ যাবতীয় আলোচনার ক্ষেত্রকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে ডোনাল্ড ট্রাম্প ও নেতানিয়াহু যে হামলা চালিয়েছে তাতে মানবতার দরজায় যে খিল তুলে দেওয়া হয়েছে তাতে সন্দেহ নেই। কিন্তু তা ছাড়াও আরো কিছু কথা বলতে হয়। পরিকল্পিত নিশানায় অভ্রান্ত ঘটনাস্থল তবে কি এটাই জানান দিল যে, মেয়েদের পড়াশোনা বারণ!
by অশোক অধিকারী | 13 March, 2026 | 502 | Tags : Iran Feminist Movement Patriarchy US Agression
২০১৪ সালে নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি কেন্দ্রে ক্ষমতায় আসার পর ভারতীয় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে জাতিভিত্তিক বৈষম্য এবং তার সঙ্গে যুক্ত ছাত্র মৃত্যুর ঘটনা ক্রমশ বৃদ্ধি পেয়েছে। সংসদে শিক্ষা মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, ২০১৪ থেকে ২০২১ সালের মধ্যে অন্তত ১২২ জন তফসিলি জাতি (SC), তফসিলি উপজাতি (ST) ও অনগ্রসর শ্রেণির (OBC) ছাত্র আত্মহত্যা করেছেন। ক্যাম্পাসের ভেতরে জাতিভিত্তিক বৈষম্য, সামাজিক বিচ্ছিন্নতা এবং কর্তৃপক্ষের উদাসীনতা এই মৃত্যুগুলির পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
by ত্রিয়াশা লাহিড়ী | 11 March, 2026 | 535 | Tags : UGC New Bill JNU VC AISA Brahminism
অমিত শাহ বলে গেছিলেন কিছুদিন আগে, যে এখানে মমতাই বাংলাদেশী ও রোহিঙ্গাদের অনুপ্রবেশ করতে দিয়েছে। তার পদসেবক নীতিন নবীন, ইসলামপুরে বলেছিল, 'ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট'। সোজা বাংলায় 'বের করো খুঁজে, মুছে দাও নাম, তারপরে সীমান্ত পারে ছুঁড়ে দাও'। পানিহাটির সুরজিৎ বাংলাদেশী বা রোহিঙ্গা কোনোটাই নন। তাহলে তাঁর অপরাধ?
by শুদ্ধসত্ত্ব ঘোষ | 09 March, 2026 | 781 | Tags : Illegal Immigrants SIR ECI BJP Hindutwa
শীতের কমলা রঙা রোদে ধান মেলতে মেলতে আদিনাবানু ভাবছিল মুকার কথা। শীত এখন শেষের দিকে। রোদের তাপ বাড়ছে ক্রমশ। এখন বেলা হলে রোদ আর নিতে পারে না গায়ে আদিনাবানু।তার ছোট্ট বাড়িটার এক চিলতে মাটির দাওয়ায় বসে ধান আগলায়।ঝাঁকে ঝাঁকে পায়রারা এসে বসে ধান খেতে লাগে।
by রাজকুমার শেখ | 08 March, 2026 | 486 | Tags : Sahomoner Galpo Short Story Sunday Thoughts
মহামান্য বিচার বিভাগ এবার একটু আয়নার সামনে দাঁড়ান। প্রথমতঃ ২০১৭ সালে ইলেক্টোরাল বন্ড সংক্রান্ত মামলা দায়ের করা হলেও, তার শুনানি হয়নি। বলা হলো আপাতত এটা চলুক। ২০১৯ সালে ওই ইলেক্টোরাল বন্ডেই নির্বাচন হয়ে গেল। বিপুল সংখ্যাগরিষ্ঠ সরকার গঠিত হলো। আর আজ ২০২৪ এ এসে বলা হচ্ছে ইলেক্টোরাল বন্ড সম্পূর্ণ অসাংবিধানিক। প্রশ্ন ওঠা স্বাভাবিক, ইলেক্টোরাল বন্ড অবৈধ হলে সরকারটি কি করে বৈধ হয়?
by মালবিকা মিত্র | 07 March, 2026 | 574 | Tags : Judiciary Supreme Court NCERT Corruption
প্রকৃতি যদি নিজেই তাঁর এই অধিকারের জন্য পথে নামেন, ভোটে দাঁড়ান – আমরা কি তখনও বানিয়ে তোলা জাত, ধর্ম, রাজ্য, দেশের সীমানা নিয়ে অর্থহীন ঝাগড়ার ফাঁদে পা দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করব – না একদিন আমরা সব কিছুর উপরে গিয়ে সত্যিকারের বিষয় নিয়ে নির্বাচন লড়ব, ভোট দেব, পথে নামব?
by অংশুমান দাশ | 06 March, 2026 | 964 | Tags : Environment Election
ব্রজধামে বসন্তে রাধা-কৃষ্ণর লীলা এক বিশেষ রূপ পায়। বসন্তের প্রকৃতি ও পুষ্পময় পরিবেশের সঙ্গে যেন মানবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন। বাংলা জুড়ে পলাশ, শিমুল, কৃষ্ণচূড়া, রক্তকাঞ্চন, মাধবীলতা, দোলনচাঁপা সহ নানা রকমের ফুলে ফুলে প্রকৃতি রঙিন হয়ে ওঠে। আর শুক সারি তুলে ধরে রাধা-কৃষ্ণের লীলা। দুই পাখির ঝগড়া যা আদতে রাধা-কৃষ্ণের মাহাত্ম্যকে জনপ্রিয় করে।
by মুকুট তপাদার | 04 March, 2026 | 422 | Tags : Spring Sukh Sari Archeology Basonto utsab
বন্দে মাতরম গানটির যে অংশে দেশকে দেবীরূপে বা দুর্গারূপে কল্পনা আছে সেই অংশটি স্বাভাবিকভাবেই মুসলমানদের বিশ্বাসের সঙ্গে মিলবে না। দেশকে মাতা হিসাবে কল্পনায় অসুবিধা নেই। কিন্তু একেবারে দেবীদুর্গা হিসাবে কল্পনা একেবারেই হিন্দু সমাজের নিজস্ব বিশ্বাসের প্রশ্ন। সেখানে অহিন্দুরা তাতে গলা মেলাবেন কেমন করে? তাই রবীন্দ্রনাথ দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দেন যে, গানটির প্রথম দুটি স্তবকই যথেষ্ট। পুরো গানটির প্রয়োজন নেই।
by শংকর | 02 March, 2026 | 650 | Tags : BandeMataram Hindu Rashtra Rabindranath Tagore Bankimchandra Chattopadhyay
শহরের নামকরা মনোবিদ ডক্টর রাহুল রায়, বন্ধুর কলিগের শালাকে ধরে অনেক কষ্টে একটা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে অনির্বাণ। অনির্বাণের বয়স পঁয়ত্রিশ, পেশা অনলাইন। কম্পিউটার অ্যাপ্লিকেশনের মাস্টার ডিগ্রি করেও চাকরির পিছনে ছোটেনি, বরাবরের স্বাধীনচেতা মন নিয়ে স্বতন্ত্রভাবে কিছু করতে চেয়েছে।
by এস. আজাদ | 01 March, 2026 | 431 | Tags : Sahomoner Galpo Short Story Sunday Thoughts