পড়শি যদি আমায় ছুঁতো যম যাতনা সকল যেত দূরে: লালন সাঁই

পড়শি যদি আমায় ছুঁতো যম যাতনা সকল যেত দূরে: লালন সাঁই

hhhhhhhhhhhhhh

আমরা ইদানিং কালে বাংলার শিক্ষা সংক্রান্ত দুর্নীতি নিয়ে যথেষ্ট চিন্তিত। চিন্তিত হওয়ার মতো বিষয় বলেই চিন্তিত, কিন্তু আমাদের প্রচলিত গণমাধ্যমগুলো কি আরো যে বড় দুর্নীতি হয়েছে, সারা দেশ জুড়ে, সেই নিট কেলেঙ্কারি নিয়ে কম চিন্তিত? অথচ, এই যাঁরা আজকে দুর্নীতির সাহায্য নিয়ে আগামী দিনে চিকিৎসক হবেন, তাঁরাই তো আগামীদিনে আমার আপনার চিকিৎসা করবেন? তাহলে এই নিট নিয়ে কথা বলছি না কেন আমরা? কেন রাস্তায় নামছি না?

Read more


বিগত কয়েক বছরের পরীক্ষার্থীরা, ছাত্রের পিঠোপিঠি দুএক বছর বড় যারা, তাঁদের মধ্যে অনেকেই আর জীবিত নেই। পরীক্ষা দিয়েছে, কিন্তু সরকারি সংস্থার জালিয়াতির জন্য পরীক্ষা বাতিল হয়েছে। বছরের পর বছরের পরিশ্রম, না খাওয়া, আর্থিক টান, কাজ না পাওয়ার আশঙ্কা, অতিবড়লোকেদের একের পর এক পুকুরচুরি - সব মিলিয়ে এক ভয়াবহ মানসিক স্মশানে পরিণত হয়েছে ভারতের শিক্ষাক্ষেত্র। তারপর যদি নতুন প্রজন্মের ছাত্ররা রাস্তায় নেমে এই পরীক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থার বিরোধিতা করে, তখন তাঁরা দেশদ্রোহী হয় কী করে? আমাদেরই তো উচিৎ ওঁদের লড়াইতে শক্তি জোগানোর, আমরা না করলে অন্যায় করছি।

Read more