হরেন মণ্ডল ভিড়ের মধ্যেই দাঁড়িয়ে। তিনবার এসেছেন, আজ চতুর্থবার। প্রতিবারই কিছু না কিছু কাগজ “অসম্পূর্ণ” বলে ফিরিয়ে দেওয়া হয়েছে। কোন কাগজ? কে বলবে? নোটিশে লেখা থাকে –“প্রয়োজনীয় নথিপত্র সহ উপস্থিত হবেন।” প্রয়োজনীয় বলতে ঠিক কোনটা, সেটা যেন এক রহস্য। প্রযুক্তির সাহায্যে হরেন মণ্ডলদের বাদ দেওয়ার নির্বাচন কমিশনের এই চক্রান্ত কীভাবে থামবে? কারা এই নিয়ে সংগঠিত হয়ে আন্দোলন করবে? সুপ্রীম কোর্ট কতদিন দেখেও না দেখার ভান করবে?
by সন্তোষ সেন | 15 January, 2026 | 972 | Tags : SIR Hearing Logical Discripency Harassment ECI
অমিত শাহ বলে গেছিলেন কিছুদিন আগে, যে এখানে মমতাই বাংলাদেশী ও রোহিঙ্গাদের অনুপ্রবেশ করতে দিয়েছে। তার পদসেবক নীতিন নবীন, ইসলামপুরে বলেছিল, 'ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট'। সোজা বাংলায় 'বের করো খুঁজে, মুছে দাও নাম, তারপরে সীমান্ত পারে ছুঁড়ে দাও'। পানিহাটির সুরজিৎ বাংলাদেশী বা রোহিঙ্গা কোনোটাই নন। তাহলে তাঁর অপরাধ?
by শুদ্ধসত্ত্ব ঘোষ | 09 March, 2026 | 920 | Tags : Illegal Immigrants SIR ECI BJP Hindutwa
মোথাবাড়িতে যা হয়েছে, অন্যত্রও যা হচ্ছে, সে সব অসহায় মানুষের অসহায়তা। এসআইআর প্রক্রিয়া তো আদালতে গেছিল। প্রশান্ত ভূষণও আমার মতো সামান্য মানুষের কথাই বলেছেন গতকাল। কেন বৈধতা যাচাই-এর কাজ সর্বোচ্চ বিচারালয় ফেলে রেখেছেন? কেন বিচারালয়, সরাসরি প্রাশাসনিক হস্তক্ষেপ করে, ইলেকশন কমিশনের নির্দেশে চলা রাজ্যে, এনআইএ-কে তদন্ত দিচ্ছেন? তাঁরা যখন আলগোছে ও অবহেলায় মন্তব্য করেন, একজন এবারে ভোট দিতে না পারলে কী আছে, পরের বার দেবে, সেটা কি স্বাভাবিক?