কবে এই ভাইরাসের আক্রমণ থেকে আমরা মুক্তি পেয়ে স্বাভাবিক জীবনে ফিরব তা বলা দুস্কর হলেও এটা বলাই যায় যে, অর্থনীতির উপরে দু:সহ আঘাত আসতে চলেছে। পুঁজির বিশ্বায়নপরবর্তিতে এত বড় ঘটনা ঘটেনি। তাই অর্থনীতিতে এর কী প্রভাব পড়বে তা বলা অসম্ভব।কোরোনার প্রভাব যোগান ও চা্হিদা দুদিকেই পড়বে। আগে অর্থনৈতিক মন্দা এসেছে, উৎপাদনে মন্থরতা এসেছে কিন্তু এভাবে আক্ষরিক অর্থেই উৎপাদন বন্ধ হয়ে যাওয়া ভাবাই যায় নি।
by অমিত দাশগুপ্ত | 15 April, 2020 | 2488 | Tags : corona economy
কেবল ভ্রমনের সঙ্গে যুক্ত প্রায় ৯ কোটি জনতার কী হইবে? ২০১৫-১৬ সালে জিডিপিতে ভ্রমণ শিল্পের অংশ ছিল ৫.২%। ২০১৭-১৮ সালে ওই শিল্পে প্রত্যক্ষ ভাবে কর্মরত ছিল ৩.৫৪ কোটি মানুষ, পরোক্ষ ভাবে কাজ করতেন ৪.৫৬ কোটি কর্মচারী, মোট ৮.১১ কোটি ভ্রমণ শিল্পে জীবিকা নির্বাহ করতেন, যা ভারতবর্ষে মোট নিয়োগের ১২.৩৮% ছিল। অনুপাত যাই হোক না কেন, গত দুবছরে সংখ্যাটা বেড়েছে বই কমে নি। ফলে কোভিড ১৯ জনিত আতঙ্ক, যা লকডাউনের ফলে ব্যাপকতা লাভ করেছে, সরাসরি প্রায় ৯ কোটি কর্মচারীর জীবন ও জীবিকাকে বিপন্ন করে তুলেছে।
by অমিত দাশগুপ্ত | 28 April, 2020 | 2023 | Tags : lockdown jobloss Economy
শ্রীলঙ্কার রোগগুলি ভারতের শরীরেও বাসা বেঁধেছে। সারের দাম উর্ধ্বমুখী। নিত্য ব্যবহার্য্য জিনিসপত্র যে সাধারণের আওতার মধ্য একথাও আর বুক ঠুকে বলা যাচ্ছে না। আর ভাবনার কথা হল – আমরা জানি আমাদের খাদ্য উৎপাদন, জীবন যাপনকে প্রকৃতি বান্ধব করে তুলতেই হবে – আর কোন রাস্তা নেই। তার জন্য সার্বিকভাবে সঠিক পরিকল্পনা করে এখুনি বদল প্রয়োজন। চোখ বন্ধ রেখে প্রাকৃতিক চাষের সমালোচনা করলে তো আর প্রলয় থেকে দূরে থাকা যাবে না!
by অংশুমান দাশ | 17 May, 2022 | 2291 | Tags : SrilankanCrisis Economy Price Hike
দীর্ঘ ১৮ বছরের টানাপোড়েন, শত দরাদরি আর জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে গত ২৭ জানুয়ারি সই হলো ভারত-ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) মুক্ত বাণিজ্য চুক্তি। দুই পক্ষই একে ‘Mother of all deals’ বা সব চুক্তির সেরা বলে অভিহিত করেছে। ২০০৭ সালে ব্রাসেলসে এই চুক্তির আনুষ্ঠানিক যাত্রা শুরু হলেও, পরবর্তীতে শুল্ক কাঠামো ও বাজারে প্রবেশাধিকার নিয়ে মতভেদের কারণে ২০১৩ সালে তা স্থগিত হয়ে যায়। তবে কোভিড-পরবর্তী বিশ্ব পরিস্থিতি এবং রাশিয়া-ইউক্রেন সংকটের কারণে ২০২২ সালে সেই আলোচনায় পুনরায় গতি আসে, যা ২০২৬-এ পূর্ণতা পেল।
by দেবাশিস মিথিয়া | 04 February, 2026 | 432 | Tags : India EU Trade Economy EU-India Free Trade Agreement