বাংলাভাষী হওয়ার অপরাধে প্রতিবেশী অবাঙালি রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকের মৃত্যু মিছিল ও হয়রানি। অথচ সিপিআইএম ও বিজেপির কোন হেল দোল নেই। বরং তাদের যুক্তি -- বাংলায় কাজ নেই বলেই নাকি বাঙালি পরিযায়ী শ্রমিক কে অন্য রাজ্যে যেতে হয়। যদিও তথ্য ভিন্ন কথা বলে। পশ্চিমবঙ্গে কাজের খোঁজে ভিনরাজ্য থেকে আসা পরিযায়ী শ্রমিকের সংখ্যা প্রায় দেড় কোটি। অন্যদিকে, পশ্চিমবঙ্গ থেকে বাইরে কাজ করতে যাওয়া শ্রমিকের সংখ্যা ২২ লক্ষেরও বেশি।
by মালবিকা মিত্র | 23 February, 2026 | 268 | Tags : Yubasathi Reuri Unemployment